কুয়েট ভিসির অপসারণ দাবি, অন্যথায় ‘মার্চ ফর কুয়েট’-এর হুঁশিয়ারি

 

কুয়েট ভিসির অপসারণ দাবি, অন্যথায় ‘মার্চ ফর কুয়েট’-এর হুঁশিয়ারি



খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই বিক্ষোভ থেকে ভিসির দ্রুত অপসারণ করা না হলে ‘মার্চ ফর কুয়েট’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘দফা এক দাবি এক, ভিসি মাছুদের পদত্যাগ’, ‘২৪ এর বাংলায়, ফ্যাসিস্টের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান কুয়েট ভিসিকে ‘নয়া ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত করেন। তিনি বলেন, "তিনি (ভিসি) বহিরাগতদের দিয়ে ছাত্রদের ওপর হামলা করিয়ে আবার তাদের ৩৭ জনকে অবৈধভাবে বহিষ্কার করেছেন যা বিগত ফ্যাসিবাদকেও ছাপিয়ে গেছে।" তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে অবিলম্বে ভিসিকে অপসারণ করা। গালীব ইহসান সম্প্রতি শিক্ষা উপদেষ্টার কুয়েট সফর নিয়েও সমালোচনা করেন এবং ভিসির অপসারণ বা শিক্ষার্থীদের অনশন ভাঙানোর কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, "সরকার অনতিবিলম্বে কুয়েট ভিসিকে অপসারণ না করলে 'মার্চ ফর কুয়েট' কর্মসূচি পালন করা হবে।"

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ অনশনের পর শিক্ষা উপদেষ্টা ঘটনাস্থলে গেলেও ভিসির অপসারণের বিষয়ে কোনো কথা না বলা লজ্জাজনক। তিনি কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, যদি কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়, তার দায়ভার শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিতে হবে। তিনি অবিলম্বে ভিসি অপসারণ, বন্ধ হল খুলে দেওয়া, বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং নতুন ভিসি নিয়োগ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান বলেন, কুয়েট ভিসি বহিরাগত সন্ত্রাসী দিয়ে ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। তিনি এই কর্মকাণ্ডকে পূর্ববর্তী সরকারের সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কর্মকাণ্ডের সাথে তুলনা করে অবিলম্বে ড. মাছুদের অপসারণ দাবি করেন।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম এবং ঢাকা মাদরাসা-ই-আলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক সালমান ফারসী, সদস্য সচিব মো: জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান প্রমুখ।

বিপ্লবী ছাত্র পরিষদের যুগ্ম-আহবায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730