গাজায় থামছে না রক্তপাত, নিহতের সংখ্যা সাড়ে ৫৩ হাজার ছাড়িয়েছে

গাজায় থামছে না রক্তপাত, নিহতের সংখ্যা সাড়ে ৫৩ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ২১ মে ২০২৫, ১০:০০ এএম



২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ৮৭টি লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ২৯০ জন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৮৮ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বহু লাশ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু ইসরায়েলের টানা হামলা ও রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে দিয়ে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে গাজায়। এরপর থেকে এই সময়ের মধ্যে ৩ হাজার ৪২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ হাজার ৬৪৭ জন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার মাধ্যমে দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময়ও হয়। কিন্তু ওই সমঝোতা খুব বেশিদিন স্থায়ী হয়নি।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি গণহত্যা মামলা এখনও চলমান রয়েছে, যার মূল আবেদনকারী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730