শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বাংলা‌দেশ দ‌লের ‌টেস্ট স্কোয়াড ঘোষণা, দলে ফির‌লেন ইবাদত

 

নিজস্ব প্রতি‌বেদক : নাজমুল হো‌সেন শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে টেস্ট দল ঘোষণা ক‌রে‌ছে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড ( বি‌সি‌বি), দল‌টি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে। তার আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করা হ‌য়ে‌ছে।

নাজমুল হোসেন শান্তকে আরও এক বছরের জন্য টেস্টে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

চোট কাটিয়ে দুই বছর পর জাতীয় দলে ফিরলেন পেসার ইবাদত হোসেন। ২০২৩ সালে ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সময় চট্টগ্রামে চোটে পড়েন ইবাদত। এরপর অস্ত্রোপচার শেষে লম্বা বিরতির পর ফিরলেন জাতীয় দলে। প্রত্যাবর্তনটা হচ্ছে সাদা পোশাকের টেস্ট দিয়ে।
আগামী ১৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট, ২৫ জুন কলম্বোতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ দ‌লের টেস্ট স্কোয়াডঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম,এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।



Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730