জাতিসংঘে সন্ত্রাসবিরোধী দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে নেতৃত্ব পেল পাকিস্তান, ভারতের আপত্তি সত্ত্বেও অগ্রগতি

 


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সন্ত্রাস দমন কমিটির ভাইস-চেয়ার বা সহ-সভাপতি নির্বাচিত হয়েছে পাকিস্তান। পাশাপাশি, ২০২৫ সালে ইউএনএসসি-এর ১৯৮৮ সালের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বও করবে দেশটি।পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, পহেলগাম হামলা নিয়ে ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর পরিদর্শন করার সময়েই নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতি হলো পাকিস্তান।
 
সফরের সময় প্রতিনিধিদলটি আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে কথা বলার আহ্বান জানায়। 
  
প্রতিনিধিদলটি জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সদস্য, ওআইসি গ্রুপের রাষ্ট্রদূত, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং পাকিস্তানি প্রবাসীদের সাথেও সাক্ষাৎ করে।
 
ভারতের ‘অবৈধ কর্মকাণ্ডের’ কথাও তুলে ধরে পাকিস্তান, যার মধ্যে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন অন্তর্ভুক্ত। একইসঙ্গে অধিকৃত জম্মু ও কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় কর্তৃপক্ষের হামলার নিন্দা জানানো হয়েছে।
 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলোর সভাপতিত্বের হালনাগাদ তালিকা অনুসারে, ডেনমার্ক ২০২৫ সালে ‘১২৬৭ আইএসআইএল (দাইশ) এবং আল-কায়েদা’ নিষেধাজ্ঞা কমিটির দায়িত্ব নেবে, রাশিয়া এবং সিয়েরা লিওনকে সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হবে। আলজেরিয়া ১৩৭৩ সন্ত্রাস দমন কমিটির নেতৃত্ব দেবে; ফ্রান্স, পাকিস্তান এবং রাশিয়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে কাজ করবে।  সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730