ড. ইউনূস: প্রবাসীদের অবদানেই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি

 ড. ইউনূস: প্রবাসীদের অবদানেই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি


বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের অসামান্য অবদানের কথা স্বীকার করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাদের সহযোগিতাই দেশকে আবার শক্ত ভিতের ওপর দাঁড়াতে সাহায্য করেছে।



বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক অবস্থার দুর্বলতার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা, প্রবাসীরাই আমাদের শক্তি। আপনাদের সহযোগিতা ছাড়া এই ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না। আপনারা কখনো নিজেদের দেশ থেকে বিচ্ছিন্ন ভাববেন না।’


বিমানবন্দরে প্রবাসীদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা জানান, সেখানে তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রবাসীদের দেশে আসা-যাওয়া যাতে নির্বিঘ্ন ও আনন্দদায়ক হয়, আমরা সেদিকে লক্ষ্য রাখছি।’

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বিমানযোগে পণ্য পরিবহনে কার্গো ভাড়া কমানোর দাবি তুললে, অধ্যাপক ইউনূস জানান, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, ‘বিমান পরিবহন দ্রুততর করা এবং কার্গো ভাড়া কমানোর জন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে পণ্য পরিবহন সহজ করার উপায় নিয়েও কাজ চলছে।’ যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, পাসপোর্টসহ প্রবাসীদের প্রয়োজনীয় সব সেবা পর্যায়ক্রমে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এই প্রক্রিয়া উন্নত করতে তিনি প্রবাসীদের কাছ থেকে পরামর্শ আহ্বান করেন।

এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730