সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

 কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের জের ধরে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। শুধু উত্তেজনাতেই থেমে থাকেনি তারা। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এ গোলাগুলি হয়েছে। খবর এনডিটিভি


ভারতের কয়েকটি সামরিক সূত্র দাবি করেছে, বৃহস্পতিবার রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে পাকিস্তানের সেনারা গুলি চালিয়েছে। তাদের গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছেন ভারতীয় সেনারা।

ভারতীয় সেনাসূত্রের দাবি, নিয়ন্ত্রণরেখায় ভারতের কয়েকটি টহল পোস্টের দিকে গুলি চালিয়ে উস্কানি দেয় পাকিস্তান। তবে ভারতীয় সেনারাও গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে। দু’পক্ষের গুলিবিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হয়। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে বৃহস্পতিবার রাতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময় হলো।

কাশ্মিরে ২২ এপ্রিলের ওই হামলা ২০১৯ সালে পুলোয়ামা হামলার পর জম্মু-কাশ্মিরে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গ্রুপ, যাদের পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়।

পহেলগাম হামলায় পাকিস্তানের মদদ রয়েছে, অভিযোগ তুলে বুধবার দেশটির নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণাসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।

পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730