নির্বাচনী প্রক্রিয়ায় পিআর সিস্টেমের পক্ষে জামায়াত: ডা. শফিকুর রহমান

 

নির্বাচনী প্রক্রিয়ায় পিআর সিস্টেমের পক্ষে জামায়াত: ডা. শফিকুর রহমান



জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষে, যা বর্তমান পদ্ধতিতে থাকবে, আর উচ্চকক্ষ হবে পিআর সিস্টেমে। যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে হয়, তাহলে নিম্নকক্ষ কেন পিআর সিস্টেমে হতে পারবে না? একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন কী? পৃথিবীর ৬২টি দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে, এবং ইউরোপের ২৬টি দেশের মধ্যে ১৬টি পিআর সিস্টেমে নির্বাচন করে। এই সুফল যদি তারা যুগ যুগ ধরে পেয়ে থাকে, তাহলে আমরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হব? যারা এটা মানবেন না, তাদের মনে রাখতে হবে, তারা হয়তো বিচার মানেন, কিন্তু তালগাছটা তাঁদের নয়।’

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চান, তা হতে দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এটি বাতিলের জন্য আহ্বান জানানো হবে।’


তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইউরোপ সফরকালে, ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে বলেছি, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজরা ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এই টাকা আমাদের জনগণের। পাচার হওয়া টাকা আমাদের ফেরত দিতে হবে। সেইসঙ্গে যেসব দুর্নীতিবাজরা আপনাদের দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরও বাংলাদেশের ফেরত পাঠাতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো শোষণ, জুলুম ও মানুষে মানুষে বৈষম্য থাকবে না। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না। একই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে।’

প্রায় লাখ জনতার উপস্থিতিতে জামায়াতের আমির বলেন, ‘ইসলামের প্রশ্নে আমরা সবাই এক। কোনো বাধার মুখে আমরা থেমে যাবো না। আমরা একমাত্র আল্লাহর ওপর ভরসা করি। তাঁর শক্তিতে বিজয় আসবেই। এই বিজয়ের মাধ্যমে কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সবার জন্য এক ধরনের বিচারব্যবস্থা চাই। বিচারব্যবস্থা যদি প্রভাবশালীদের জন্য একরকম হয়, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম, তাহলে তা আমরা চাই না।’


ডা. শফিকুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য থাকলেও বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। আমরা সরকারকে বলব, সেদিকে নজর দিন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ, তাদেরকে পাকড়াও করুন। যারা সাড়ে ১৫ বছর এবং শেষ মুহূর্তে জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছিল, তাদের কাউকেই আইনের বাইরে রাখবেন না।’

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতারা।

সম্মেলনটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকে জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে জড়ো হন। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের সব জেলা ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

কি করো এই খানে চাপ দাও

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

FIST CICK

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730

CLICK ME

https://www.profitableratecpm.com/m7rqm9axd?key=1931e56db05fd768dc373568d7590730